২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে গ্রেপ্তার ব্রিটিশ নাগরিক রিমান্ডে

সিলেটে শিশু নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্রিটিশ নাগরিক পিটার এলসনকে (৫৬) জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2011, 11:48 AM

Updated : 24 Aug 2022, 03:55 PM

সিলেট, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে শিশু নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্রিটিশ নাগরিক পিটার এলসনকে (৫৬) জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার সিলেটের মুখ্য বিচারিক হাকিম সৈয়দ মো. দিলজার হোসেন এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কেফায়েত উল্লাহ সাংবাদিকদের জানান, পিটারকে জিজ্ঞাসাবাদে পুলিশের ১০ দিনের আবেদনে আদালত তিন দিন হেফাজত (রিমান্ড) মঞ্জুর করেছেন। মঙ্গলবার সিলেট নগরীর হোটেল মেট্টো ইন্টারন্যাশনালের একটি কক্ষ থেকে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে পিটারকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার কক্ষ থেকে ১২ বছরের একটি শিশুকে উদ্ধার করে নিরাপত্তা হেফাজতে পাঠানো হয়। ওই দিনই কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) ইখতিয়ার উদ্দিন বাদি হয়ে পিটারের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ জানিয়েছে, পিটার এলিসনের বিরুদ্ধে বিভিন্ন সময় বাংলাদেশে এসে শিশুদের নিয়ে ঘুরে বেড়ানো এবং তাদের যৌন নিপীড়ন করার অভিযোগ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭৪৩ ঘ.