২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসিড নিক্ষেপের দায়ে ৪ জনকে যাবজ্জীবন

এসিড নিক্ষেপের দায়ে চারজনকে যাবজ্জীবন দিয়েছে হবিগঞ্জের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2011, 11:18 AM

Updated : 24 Aug 2022, 03:55 PM

হবিগঞ্জ, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েনন্টফোর ডটকম)- এসিড নিক্ষেপের দায়ে চারজনকে যাবজ্জীবন দিয়েছে হবিগঞ্জের একটি আদালত। বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাহাবুব উল হক এ রায় দেন। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- বাহুবল উপজেলার কাইতগাঁও গ্রামের কাইয়ুম (২৬), হারিছ মিয়া (২৭), আউলি মিয়া (১৮) ও আলকাছ মিয়া (৩৫)। এদের মধ্যে হারিছ মিয়া বাদে বাকি ৩ জন পলাতক। রাষ্ট্রপক্ষের আইনজীবী এম আকবর হোসেন জিত সাংবাদিকদের জানান, ২০০৬ সালের ২৩ ফেব্র"য়ারি গভীর রাতে কাইতগাঁও গ্রামের আব্দুর রহমানের মেয়ে মায়ারুননেছার ঘরে ঢুকে আসামিরা এসিড নিক্ষেপ করে। ঘটনার তিন দিন পর আব্দুর রহমান আদালতে মামলা দায়ের করেন। আদালত চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে বলেও জানান তিনি। আসামি পক্ষে নুরুল আমিন ও শফিকুর রহমান চৌধুরী মামলা পরিচালনা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৭১৭ ঘ.