২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অদক্ষতায় ব্যর্থ মনমোহনের সফর: বিএনপি

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফর ব্যর্থ হয়েছে দাবি করে এ জন্য সরকারের 'অদক্ষতাকেই' দায়ী করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2011, 06:31 AM

Updated : 24 Aug 2022, 03:55 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফর ব্যর্থ হয়েছে দাবি করে এ জন্য সরকারের 'অদক্ষতাকেই' দায়ী করেছে বিএনপি। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "সরকার এই সফরকে ঐতিহাসিক বললে আখ্যায়িত করলেও এ থেকে বাংলাদেশে তেমন কিছুই পেল না। সরকারের কূটনৈতিক দেওলিয়াত্ব, সমন্বয়হীনতা, অযোগ্যতা, অদক্ষতা ও সংকীর্ণতা কারণে এই সফর ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।" দুদিনের সফর শেষে বুধবার ফিরে যান মনমোহন। তার বহুপ্রতীক্ষিত এ সফরে তিস্তা চুক্তি হওয়ার কথা থাকলেও তা হয়নি। "এতে দুই দেশের মধ্যে আস্থার সঙ্কট আরো ঘনীভূত হয়েছে। দেশের মানুষ হতাশার গভীরে নিমজ্জিত হয়েছে", বলেন ফখরুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১২২৮ ঘ.