ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের ছয়জন উপসচিবসহ ১০ কর্মকর্তার পদে রদবদল আনা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বুধবার এসব বদলির আদেশ জারি করে।
উপসচিবদের মধ্যে পানিসম্পদ মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন হযরত আলীকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে; গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের শেখ মিজানুর রহমানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগে; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের রাশিদা আক্তারকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে এবং বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর পরিচালক আনোয়ারুল হককে ভূমি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপসচিব জাহাঙ্গীর আলমকে প্রত্যাহারের পর জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। ওএসডি শাহরিয়ার কাদের ছিদ্দিকীকে পদায়ন করা হয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব পদে।
সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) পরিচালক কাজী একেএম মহিউল ইসলামকে একই দপ্তরের অধীনে 'ম্যানেজিং অ্যাট দ্য টপ-২ (ম্যাট-২)' প্রকল্পের পরিচালক (প্রশিক্ষণ) পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত সিনিয়র সহকারী সচিব আলম মোস্তফা এবং বিপিএটিসির সহকারী পরিচালক একেএম মনিরুজ্জামান ও আবু সালেহ মোহাম্মদ ওবায়দুল্লাহকে একই দপ্তরের উপ-পরিচালক পদে বদলি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৯৫৯ ঘ.
bdnews24