২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর কারাগারে একজনের ফাঁসি কার্যকর

জোড়া খুনের মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে একজনের ফাঁসি কার্যকর হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2011, 06:37 PM

Updated : 24 Aug 2022, 03:53 PM

যশোর, সেপ্টম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জোড়া খুনের মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে একজনের ফাঁসি কার্যকর হয়েছে। সোমবার রাত ১২টা ১ মিনিটে এবিএম নাজমুল সাকিব ওরফে আশিকের ফাঁসি কার্যকর করা হয়। এ মামলায় দ-িত অপর আসামি পলাতক রয়েছে বলে কারা কর্তৃপক্ষ জানায়। ফঁসি কার্যকরের সময় কারাগার, জেলা প্রশাসন, পুলিশ ও সিভিল সার্জন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আশিক সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার পূর্বকালিকাপুর গ্রামের দিদারুল ইসলাম দাউদের ছেলে। যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ পারভেজ মঈন জানান, ২০০০ সালের ১৭ সেপ্টেম্বর খুলনার একটি বাড়িতে আসামি এবিএম নাজমুল সাকিব ওরফে আশিকসহ (৩২) একদল ডাকাত ওই বাড়ির গৃহকর্ত্রী আরজিনা বেগম ও তার ছেলে আব্দুস সাত্তার ওরফে মিলনকে হত্যা করে। নিম্ন আদালতে আশিকসহ দু'জনকে প্রাণদ- দেয় আদালত। আশিকের পক্ষে উচ্চ আদালতে আপিল করলে সেখানেও এ রায় বহাল থাকে। সবশেষে আশিকের পরিবার রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করে। তাও নাকচ হয়ে যায়। এ মামলার ফাঁসির দ-প্রাপ্ত অপর আসামি ঝালকাঠির কাঠালিয়া উপজোলার শৈলজালিয়া গ্রামের মনসুর আহমেদের ছেলে রফিকুল ইসলাম ঘটনার পর থেকে পলাতক রয়েছে। আশিকের লাশ রাতেই তার পরিবার গ্রহণ করেছে, জানান এই কারা কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩১ ঘ.