ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এনটিভির ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ইস্তফা দিয়েছেন এনায়েতুর রহমান বাপ্পী।
সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোরকে তিনি বলেন, "দুটো প্রতিষ্ঠানে একসঙ্গে দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই এ পদ ছেড়ে দিয়েছি।"
গুঞ্জন রয়েছে, এনটিভির মূল মালিক ও চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালুর সঙ্গে বিরোধের জের ধরেই বাপ্পী পদত্যাগ করলেন।
বাপ্পী জানান, তিনি নতুন টেলিভিশন স্টেশন চ্যানেল নাইনের দায়িত্ব নিয়েছেন। এর কিছু শেয়ারও তিনি কিনেছেন।
এনটিভির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব ছাড়লেও পরিচালনা পর্ষদে থাকছেন তিনি। এই টেলিভিশন চ্যানেলের আংশিক মালিকানাও আছে তার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এলএইচ/আরবি/এসইউ/২৩২০ ঘ.
bdnews24