২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে জোড়া খুন: গ্রেপ্তার ২

রংপুরে দুই ব্যবসায়ী হত্যার ঘটনায় জড়িত অভিযোগে দুইজনকে গ্রেপ্তার কররেছ র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2011, 03:03 PM

Updated : 24 Aug 2022, 03:53 PM

রংপুর, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরে দুই ব্যবসায়ী হত্যার ঘটনায় জড়িত অভিযোগে দুইজনকে গ্রেপ্তার কররেছ র‌্যাব। সোমবার ভোরে শহরতলীর পাগলাপীর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সাদেকুল ইসলাম ও নয়া মিয়াকে। গত বুধবার রাতে পাগলাপীর উলাসু এলাকায় ব্যবসায়ী মমিনুল ইসলাম ও আব্দুস সালামকে জবাই করে হত্যা করা হয়। সোমবার দুপুরে শহরের শাপলা চত্বর এলাকায় র‌্যাব-৫ কার্যালয়ে প্রেস বিফ্রিংয়ে র‌্যাবের সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, ঈদের দিন (বুধবার) রাতে দুই ব্যবসায়ীকে হত্যা করে একটি মোটরসাইকেল ও চারটি মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। গ্রেপ্তার সাদেকুল ও নয়া মিয়াসহ ১০/১২ জন এই হত্যাকা-ে অংশ নেয় বলে র‌্যাব কর্মকর্তা জানান। এই দুইজনও সাংবাদিকদের সামনে হত্যার ঘটনার বিবরণ দেয়। তারা জানায়, তারা মমিনুল ও সালামের হাত ও মাথা ধরে রাখে আর বাদশা নামে একজন তাদের জবাই করে। এরপর লাশ নির্জন স্থানে ফেলে আসে। তারা ২০ হাজার টাকার চুক্তিতে এ হত্যাকা-ে অংশ নিয়েছিল বলে জানায়। তবে ওই টাকা পাননি বলে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৫ ঘ.