২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে রকেট লঞ্চারের গোলা উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় একটি জঙ্গলে অভিযান চালিয়ে রকেট লঞ্চারের পরিত্যক্ত তিন রাউন্ড গোলা উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2011, 07:42 AM

Updated : 24 Aug 2022, 03:54 PM

শেরপুর, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় একটি জঙ্গলে অভিযান চালিয়ে রকেট লঞ্চারের পরিত্যক্ত তিন রাউন্ড গোলা উদ্ধার করেছে র‌্যাব। উপজেলার সীমান্তবর্তী বাকাকুড়া গ্রামের জঙ্গল থেকে সোমবার সকাল ৯টার দিকে গোলা তিনটি উদ্ধার করা বলে জানিয়েছে র‌্যাব। অভিযান পরিচালনাকারী র‌্যাব-১২ এর জামালপুর ক্যাম্পের সহকারী পরিচালক (এডি) মো. কামাল হোসেন বলেন, এগুলো ট্যাঙ্ক বিধ্বংসী গোলা। র‌্যাব-১২ জামালপুর ক্যাম্পের উপসহকারী পরিচালক (ডিএডি) মো. সালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই গোলা তিনটি উদ্ধার করা হয়। বর্তমানে সেগুলো র‌্যাবের হেফাজতে রয়েছে। ঝিনাইগাতী থানার ওসি বেলাল উদ্দিন তালুকদার জানান, এ ব্যাপারে র‌্যাব-১২ এর পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। গত কয়েক মাসে চার দফায় একই উপজেলা থেকে বিপুল পরিমাণ চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৩৪০ ঘ.