২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

নগরীর পতেঙ্গা থানাধীন কর্ণফুলী ইপিজেড এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2011, 06:50 AM

Updated : 24 Aug 2022, 03:54 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পতেঙ্গা থানাধীন কর্ণফুলী ইপিজেড এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে ইপিজেডের মূল ফটক সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. সজীব হাওলাদার (২০) ইপিজেডের 'জিং সং' নামক একটি জুতা তৈরির কারখানার শ্রমিক। তিনি পিরোজপুর জেলার মঠবাড়িয়ার গিলাবাদ গ্রামের নিজাম হাওলাদারের ছেলে। পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে সাইকেল চালিয়ে কারখানায় যাওয়ার সময় ইপিজেডের বাইরের সড়কে একটি মাইক্রোবাস পেছন থেকে সজীবকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাউক্রোবাসটি আটক করা সম্ভব হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/১২৩৭ ঘ.