২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় সংঘর্ষে নিহত ১

পাবনা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুকুর দখল নিয়ে দু'পক্ষের সংঘর্ষে পাবনার সাঁথিয়া উপজেলায় একজনের মৃত্যু হয়েছে। আহত হন অন্তত ২৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2011, 12:39 PM

Updated : 24 Aug 2022, 03:53 PM

পাবনা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুকুর দখল নিয়ে দু'পক্ষের সংঘর্ষে পাবনার সাঁথিয়া উপজেলায় একজনের মৃত্যু হয়েছে। আহত হন অন্তত ২৫ জন। রোববার দুপুরে ঝোপাদহ ইউনিয়নের খানমাহমুদপুর গ্রামে এ সংঘর্ষে নিহত হন ওই গ্রামের মোন্তাজ আলীর ছেলে মোক্তার হোসেন ওরফে মুক্তি (৪০)। আহতদের পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সাঁথিয়া থানার ওসি বজলুর রশিদ সাংবাদিকদের জানান, গ্রামের একটি খাস পুকুর নিয়ে স্থানীয় আওয়াল ও জিয়াউর রহমানের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে বেলা সাড়ে ১২টার দিকে দু'পক্ষে মধ্যে সংষর্ষ হয়। এতে উভয়পক্ষ লাঠিসোটা ব্যবহার করে। নিহত মুক্তি হলেন জিয়াউর রহমানের ছোট ভাই। পুলিশ কর্মকর্তা জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৬ ঘ.