২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাসেল কারাগারে, অপরাধ কার!

আসামির নাম নিশ্চিত না হয়ে পুলিশ এক রাসেলের বদলে আদালতে পাটিয়েছে আরেক রাসেলকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2011, 11:46 AM

Updated : 24 Aug 2022, 03:53 PM

বরগুনা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসামির নাম নিশ্চিত না হয়ে পুলিশ এক রাসেলের বদলে আদালতে পাটিয়েছে আরেক রাসেলকে। আদালত সেই নির্দোষ রাসেলকে কারাগারে পাঠিয়ে দেয় বলে তার স্বজনরা দাবি করছে। আদালতে একটি মামলায় কারাদ- হয়েছে বরগুনা সদর উপজেলার আমতলী গ্রামের রাসেল খানের। কিন্তু র‌্যাব সদস্যরা মঙ্গলবার বরগুনা পৌর শহরের আমতলা সড়কের রিয়াদ পারভেজ রাসেলকে আটক করে পুলিশে সোপর্দ করে। বুধবার পুলিশ আদালতে হাজির করলে পারভেজ রাসেলকে কারাগারে পাঠানো হয়। প্রকৃত আসামি রাসেল খানের বাবা আব্দুল খালেক খান সোনালী ব্যাংক কোর্ট বিল্ডিং শাখায় দারোয়ান হিসেবে কর্মরত আছেন। আর র‌্যাবের হাতে আটক রিয়াদ পারভেজ রাসেলের বাবা আবদুল খালেক দিনমজুর। পারভেজ রাসেল ন্যাশনাল সার্ভিসের আওতায় বরগুনা সদর উপজেলা পরিসংখ্যান কার্যালয়ে কর্মরত। এ ব্যাপারে র‌্যাব-৮ পটুয়াখালীর কোম্পানি অধিনায়ক লে. মোহাম্মদ নূর-উজ-জামান জানান, রাসেলকে সন্দেহজনক আসামি হিসেবে থানায় সোপর্দ করা হয়েছে। তিনি দ-িত আসামি না হলে যাচাইবাছাই শেষে থানা থেকে ছেড়ে দেওয়া যেতো। বরগুনা থানার ওসি আবদুল খালেক হাওলাদার জানান, দ-িত পলাতক রাসেল ও গ্রেপ্তার হওয়া রাসেল যে একই ব্যক্তি নন তা রিয়াদ পারভেজ রাসেলের আত্মীয়-স্বজনরা তাৎক্ষণিকভাবে প্রমাণ করতে পারেননি। তাই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো ছাড়া আর কোনো উপায় ছিল না। আদালতে প্রমাণ করতে পারলে পরবর্তীতে রাসেল মুক্তি পাবে বলে জানান তিনি। রিয়াদ পারভেজ রাসেলের বাবা আব্দুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদের ৪/৫ দিন আগে র‌্যাব সদস্যরা রাসেলের খোঁজ করে। রাসেল তখন তার বন্ধু নৌ বাহিনীতে কর্মরত ইমরান হোসেনকে সঙ্গে নিয়ে মঙ্গলবার বিকালে র‌্যাবের অস্থায়ী কার্যালয়ে যায়। সেখানে গিয়ে রাসেল জানতে পারেন, ২০০৯ সালের ২১ জুলাই পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালত একটি মামলায় উপজেলার গৌরীচন্না ইউনিয়নের আমতলী গ্রামের আবদুল খালেক খানের ছেলে রাসেল খানকে তিন বছরের কারাদ- ও ৫ হাজার টাকা জরিমানা করে। সেই থেকেই রাসেল খান পলাতক রয়েছে। একই মামলায় রাসেল খানের বড় ভাই এবং বোনও দ-প্রাপ্ত। র‌্যাবের কাছ থেকে এসব তথ্য জানার পর রাসেল তাদের বোঝানোর চেষ্টা করেন, তিনি দ-িত রাসেল খান নন। কিন্তু র‌্যাব তাকে রাতেই থানায় হস্তান্তর করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৪২ ঘ.