সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে তিন জন।
পুলিশ জানায়, রোববার বেলা ১১টার দিকে উপজেলার দাতপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা যাত্রী মিনা (৩৫) ও সনি (১০) সিরাজগঞ্জের সলঙ্গা থানার চাকী পাড়া গ্রামের বাসিন্দা।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. নুরন্নবী জানান, দাতপুরে অটোরিকশাটির সঙ্গে যাত্রীবাহী বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা দুই যাত্রী মারা যায়।
আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪৫৪ ঘ.
bdnews24