২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবার চড়ে ৩ মাস বয়সী শিশুর মৃত্যু

রাজধানীর তেজগাঁওয়ে স্বামী-স্ত্রী ঝগড়ার পর বাচ্চা কান্না করায় বাবার চড়ে তিন মাসের শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2011, 03:12 PM

Updated : 24 Aug 2022, 03:52 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁওয়ে স্বামী-স্ত্রী ঝগড়ার পর বাচ্চা কান্না করায় বাবার চড়ে তিন মাসের শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত শিশুর নাম জোবায়ের হোসেন। তার বাবা নুরুল হুদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে তেজগাঁওয়ের মধ্যকুনি পাড়ার একটি ঘরে এ ঘটনা ঘটে। মা শিউলি বেগমের উদ্ধৃতি দিয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে স্বামী-স্ত্রী ঝগড়ার পর স্ত্রী টয়লেটে গেলে শিশু জোবায়ের কেঁদে ওঠে। তখন স্বামী নুরুল হুদা শিশুটির বুকে চড় মারেন। শিউলি বেগম পুলিশকে জানান, টয়লেট থেকে বের হয়ে বাচ্চার নিথর দেহ দেখে স্থানীয় ফার্মেসিতে নিলে সেখানে জোবায়েরকে মৃত ঘোষণা করা হয়। এস আই মনির বলেন, "খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে স্বামীকে গ্রেপ্তার করি।" নুরুল হুদা একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী বলে জানান এস আই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২১০৬ ঘ.