২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দৌলতদিয়া ঘাটে যানজট

ঈদ শেষে ঢাকামুখী গাড়ির চাপে দৌলতদিয়া ফেরি ঘাটে তিন কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2011, 01:31 PM

Updated : 24 Aug 2022, 03:53 PM

রাজবাড়ী, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম)- ঈদ শেষে ঢাকামুখী গাড়ির চাপে দৌলতদিয়া ফেরি ঘাটে তিন কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার বিকেলে ঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত তিন কিলোমিটার এলাকায় প্রায় শ পাঁচেক যাত্রীবাহী গাড়িকে পারাপারের অপেক্ষা করতে দেখা যায়। যশোর থেকে ঢাকাগামী একটি বাসের চালক আবুল বাসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি প্রায় তিন ঘণ্টা ধরে দৌলতদিয়া ঘাটে পারের অপেক্ষায় রয়েছেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্পোরেশন (বিআইডাব্লিউটিসি) দৌলতদিয়া অফিসের সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান সাংবাদিকদের জানান, দুপুরের পর থেকে যানবাহনের চাপ বাড়তে থাকে। ৭টি রো রো এবং একটি কে-টাইপ ফেরি দিয়ে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে যানবাহন পার করা হচ্ছে। যানজট নিরসনে স্থানীয় পুলিশ বাহিনীর সদস্যরা সহায়তা করছে বলে জানান জিল্লুর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৯২৫ ঘ.