২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে সংঘর্ষে আহত ১০

ঘর ওঠানো নিয়ে বাগেরহাটের চিতলমারী উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত দশজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2011, 06:31 PM

Updated : 24 Aug 2022, 03:52 PM

বাগেরহাট, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘর ওঠানো নিয়ে বাগেরহাটের চিতলমারী উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত দশজন আহত হয়েছেন। শুক্রবার বিকালে আড়–য়াবর্নি গ্রামে এই সংঘর্ষ হয়। আহতদের মধ্যে রয়েছেন মুজাহিদুল ইসলাম (৩৫), পাপড়ি ইয়াসমিন (৩৫), তানিয়া পারভীন (২৩), মকিবুর রহমান (১৫), হাøাহেনা (২৫), রফিকুল ইসলাম (২৬), মুন্সী সুলতান আহমেদ (৭৫) ও তার দুই ছেলে মুন্সী ইলিয়াস হোসেন (৫২) ও সেকেন্দার মুন্সী (৪৮)। এরমধ্যে সাতজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং বাকিদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিতলমারী থানার ওসি আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রামের একটি জমি নিয়ে কবির মাঝি ও মুন্সী সুলতান আহমেদের পরিবারের মধ্যে বিরোধ চলছিল। বিকালে কবির মাঝি ও তার পরিবারের সদস্যরা ওই জমিতে ঘর তুলতে গেলে সুলতান ও তার ছেলেরা হামলা চালায়। এতে দু'পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সন্ধ্যা পুলিশ কর্মকর্তা জানান, এই ঘটনায় এখনো মামলা হয়নি। চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নরহরি বৈরাগী জানান, আহতদের মধ্যে সাতজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.