২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামলায় সেনা সদস্য নিহত

তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের হামলায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2011, 02:18 PM

Updated : 24 Aug 2022, 03:52 PM

লালমনিরহাট, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের হামলায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। গত ২৭ অগাস্ট (শুক্রবার) ওসমান গণি নামের ওই সেনা সদস্যের উপর হামলা চালানো হয়। বৃহস্পতিবার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়। শুক্রবার নিহতের প্রতিবেশী আমির, তার স্ত্রী, এক ছেলে ও অপর এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওসমান গণি চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত ছিলেন। তিনি কালীগঞ্জ উপজেলার কাঞ্চনশ্বর গ্রামের বাসিন্দা। নিহতের পরিবারের বরাত দিয়ে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, ওসমান গণি দুই মাসের ছুটিতে বাড়ি এসেছিলেন। গত ২৭ অগাস্ট একটি মাছ ধরার জাল নিয়ে প্রতিবেশী আমির হোসেনের সঙ্গে ওসমানের পরিবারের ঝগড়া হয়। এর জেরে কিছু লোক ওসমান ও তার বাবার ওপর হামলা চালালে ওসমানের মাথায় গুরতর আঘাত লাগে। তকে প্রথমে থাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এরপর রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরদিন সেখান থেকে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়। পুলিশ কর্মকর্তা আরো বলেন, এ ঘটনায় নিহতের ভাই রিয়াজুল ইসলাম বাদী হয়ে ১২ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০০ ঘ.