মানিকগঞ্জ, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের শিবালয় উপজেলায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ফলশাটিয়া এলাকায় এ দুর্ঘটনায় হৃদয় (১৫) ও সেলিম (১৮) নিহত হন।
তাদের বাড়ি পজলার সাটুরিয়া উপজেলার চরখইমব-গোলড়া গ্রামে।
শিবালয় থানার ওসি মো. রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাটুরিয়া ঘাট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বিপরীতমুখী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়।
লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাসসহ চালক পাপেলকে (৫০) আটক করা হয়েছে।
এ ব্যাপারে মামলা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৯ ঘ.
bdnews24