চট্টগ্রাম, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের রাউজান উপজেলায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হলদিয়া ইউনিয়নের ইয়াসিননগর গ্রামে এ দুর্ঘটনায় নিহত হয় তাহিয়া বেগম (৫)।
চট্টগ্রাম নগরীর আগ্রবাদ ফায়ার সার্ভিসের কর্মী বিশ্বান্তর বড়–য়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খেলতে গিয়ে শিশুটি পুকুরে পড়েছে বলে স্বজনরা জানিয়েছেন।
দমকলকর্মীরা উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটির মৃত্যু হয়েছে বলে জানান।
বুধবার বিকালে চট্টগ্রামের সাতকানিয়ায় পুকুরে ডুবে মৃত্যু হয় দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান জসিম চৌধুরী সবুজের ছেলে তাহসিনের (১৪)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/২১৪২ ঘ.
bdnews24