গোপালগঞ্জ, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় দু'দলের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হয় অন্তত ২০ জন।
বৃহস্পতিবার সকালে গোহালা ইউনিয়নের প্রসন্নপুর গ্রামে এ সংঘর্ষে নিহত হয়েছেন কাওছার শেখ (৪৫)।
আহতদের মধ্যে সাতজনকে মুকসুদপুর এবং পাঁচজনকে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।
সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, গোহালা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাফিকুর রহমান ও সাবেক চেয়ারম্যান লিটন বয়াতির মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল আগে থেকেই।
এর জেরে সকাল ৯টার দিকে প্রসন্নপুর গ্রামে দু'পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
মারাত্মক আহত কাওছার শেখকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর বিকাল সাড়ে ৪টায় মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৫ ঘ.
bdnews24