২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদুল ফিতর উদযাপিত

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্যদিয়ে বুধবার রাজধানী ঢাকাসহ সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2011, 06:02 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্যদিয়ে বুধবার রাজধানী ঢাকাসহ সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। পবিত্র রমজান মাসে সিয়াম সাধনার পর দেশের মুসলিম স¤প্রদায় তাদের বৃহত্তম এই ধর্মীয় উৎসব উদযাপন করে। রাজধানী ঢাকায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায় সুপ্রিমকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে। দ্বিতীয় বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল সাতটায়। এছাড়া সকাল ৮টা, ৯টা, ১০টা ও ১১টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আরো ৪টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ ও শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদসহ মন্ত্রীবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, ঢাকা সিটি মেয়র সাদেক হোসেন খোকা, ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া এবং স্থানীয় সরকার, পল¬ী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ প্রতিমন্ত্রী, সুপ্রিম কোর্টের বিচাপতি, সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক, উচ্চপদস্থ সমরিক ও বেসামরিক কর্মকর্তারা নামাজ আদায় করেন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুহম্মদ সালাহউদ্দিন ঈদের প্রধান জামাতে ইমামতি করেন। ঈদের নামাজ শেষে দেশের শান্তি ও উন্নয়ন, জনগণের কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ঈদের প্রধান জামাতে নামাজ আদায়ের পর রাষ্ট্রপতি জিল্লুর রহমান মুসল্লিদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন। এবার জাতীয় ঈদগাহে দেড় লাখেরও বেশি মুসল্লি¬ নামাজ আদায় করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/ডিডি/২৩৫৪ ঘ.