২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ৭টি এলজি উদ্ধার

খুলনায় ইটবালির খলা থেকে সাতটি এলজিসহ গুলি ও হাতবোমা উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2011, 11:15 AM

Updated : 24 Aug 2022, 03:52 PM

খুলনা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনায় ইটবালির খলা থেকে সাতটি এলজিসহ গুলি ও হাতবোমা উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব-৬ খুলনার উপ-সহকারী পরিচালক আব্দুল হালিম জানান, খুলনা নগরীর মতিয়াখালী এলাকা থেকে মঙ্গলবার রাত ১১টার দিকে সাতটি এলজি, দুই রাউন্ড গুলি ও চারটি তাজা হাত বোমা উদ্ধার করা হয়। তিনি বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা মঙ্গলবার রাত ১১টার দিকে মতিয়াখালী জামে মসজিদের পিছনে লালু মিয়ার ইটবালির খলা এলাকায় অভিযান চালায়।" র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা একদল সন্ত্রাসী রূপসা নদী দিয়ে ট্রলারে করে পালিয়ে যায় বলেও জানান র‌্যাব কর্মকর্তা। উদ্ধারকৃত অস্ত্র গুলি ও হাত বোমা খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/১৭০৯ ঘ.