২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলওয়ের ওয়েবসাইট সক্রিয়

আক্রান্ত হওয়ার অন্তত ১৫ ঘণ্টা পর সক্রিয় হয়েছে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2011, 10:34 AM

Updated : 24 Aug 2022, 03:52 PM

ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আক্রান্ত হওয়ার অন্তত ১৫ ঘণ্টা পর সক্রিয় হয়েছে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট। বুধবার বিকেল ৪টার পর থেকে রেলওয়ের ওয়েবসাইটে (http://railway.gov.bd) প্রবেশ করা যাচ্ছে। মঙ্গলবার রাতে বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট আক্রান্ত হয়। বুধবার দুপুরে আক্রান্ত হওয়া বিষয়ে জানতে বাংলাদেশ রেলওয়ের একাধিক শীর্ষ কর্মকর্তাকে ফোন করা হলেও কেউ ফোন ধরেননি। গত ৯ জানুয়ারি আক্রান্ত হয় বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ওয়েব সার্চ ইঞ্জিন গুগলের বাংলাদেশ ডোমেইন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিসি/এএমটি/পিডি/১৬২৮ ঘ.