২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক

সীমান্তের বিভিন্ন সমস্যা নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2011, 06:28 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

দিনাজপুর, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্তের বিভিন্ন সমস্যা নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিজিবি জানায়, সীমান্তের ওপারে ভারতের হিলি বিএসএফ ক্যাম্পে মঙ্গলবার সকাল পৌনে ১১টায় শুরু হওয়া বৈঠকটি সন্ধ্যা ৭টা ২৫ মিনিট পর্যন্ত চলে। বৈঠক শেষে বিজিবি'র দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল কাজী শওকত আলম সাংবাদিকদের জানান, সীমান্তের চোরাচালান, নারী-শিশু ও মাদকদ্রব্য পাচার রোধ, অহেতুক গুলি না চালানো, অনুমতি ছাড়া স্থাপনা নির্মাণ না করাসহ বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিজিবি ও বিএসএফ কর্মকর্তারা দিনাজপুরের মোহনপুর ও জয়পুরহাটের হাটখোলা সীমান্ত পরিদর্শন করেন। বৈঠকে বিজিবি'র পক্ষে নেতৃত্বে দেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল কাজী শওকত আলম। এসময় জয়পুরহাট ৩ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং কর্মকর্তা লে. কর্নেল মেহেদী হাসান, ফুলবাড়ি ৪০ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং কর্মকর্তা লে. কর্নেল আমিরুল ইসলাম সিকদার ও দিনাজপুর সেক্টরের জি-টু মেজর জাকির হোসেন উপস্থিত ছিলেন। ভারতের পক্ষে নেতৃত্ব দেন মালদা সেক্টরের ডিআইজি অমরজিত সিংহ। সঙ্গে ছিলেন পতিরাম বিএসএফ এর অধিনায়ক সত্যবীর সিংহ সৌদ, মালদা সেক্টরের ডিআইজি অলোক সিংহ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/০০২৪ ঘ.