চট্টগ্রাম, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ৩২ হাজার টাকার জাল নোটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। এছাড়া ৬০০টি ইয়াবাসহ গ্রেপ্তার এক ব্যক্তিকে।
শনিবার র্যাব-৭ এর উপ-পরিচালক মেজর সৈয়দ আলী আশফাকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকা থেকে শুক্রবার রাত ৯টার দিকে জাকির হোসেনকে (২২) গ্রেপ্তার করা হয়। তার কাছে ৩২ হাজার ১০০ টাকা মূল্যের বিভিন্ন জাল নোট পাওয়া গেছে বলে র্যাব জানায়।
ইয়াবাসহ মোহাম্মদ মোস্তফাকে গ্রেপ্তার করা হয় রেয়াজুদ্দিন বাজারের ইউনিক হোটেলের পঞ্চম তলার একটি কক্ষ থেকে। তার কাছে ৬০০টি ইয়াবা ট্যাবলেটসহ পাওয়া গেছে বলে র্যাব জানিয়েছে।
মোস্তফা (৪২) নোয়াখালীর সেনবাগ উপজেলার মৃত দুদু মিয়ার ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/এমআই/২১২৪ ঘ.
bdnews24