ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের প্রধান জামাতের জন্য জাতীয় ঈদগাহের প্রস্তুতি প্রায় শেষ। আবহাওয়া ভালো থাকলে সকাল সাড়ে ৮টায় হবে এবারের ঈদের প্রধান জামাত।
শুক্রবার এক তথ্যবিরবণীতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, দুপুরে এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক দুপুরে জাতীয় ঈদগাহ ময়দানে প্রস্তুতিকাজ পরিদর্শন করেন।
বৃষ্টির মৌসুম হওয়ায় এবার ২ লাখ ৫৭ হাজার ২০৭ বর্গফুটের বৃষ্টি প্রতিরোধক সামিয়ানা (ত্রিপল) লাগানো হয়েছে। এ ছাড়া ৪৬৪টি ফ্যানের পাশাপাশি ওজুখানা ও মোবাইল টয়লেটেরও ব্যবস্থা থাকছে।
আয়োজক কমিটি আশা করছেন জাতীয় ঈদগাহে সোয়া লাখ মুসলি¬ ঈদের নামাজ আদায় করতে পারবেন।
জাতীয় ঈদগাহের পাশাপাশি রাজধানীর প্রতি ওয়ার্ডে ৪টি করে মোট ৩৬২টি ঈদ জামাতের আয়োজন করবে ঢাকা সিটি করপোরেশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/২৩১৪ ঘ.
bdnews24