২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়পুকুরিয়ায় কয়লা শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত

বেতনভাতা সংক্রান্ত দাবি পূরণের জন্য বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা চতুর্থ দিনের মতো কর্মবিরতি অব্যাহত রেখেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2011, 01:21 PM

Updated : 24 Aug 2022, 03:50 PM

দিনাজপুর, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতনভাতা সংক্রান্ত দাবি পূরণের জন্য বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা চতুর্থ দিনের মতো কর্মবিরতি অব্যাহত রেখেছে। শুক্রবারও তারা খনি ফটকে অবস্থান করে কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতে বাধা দেয়। বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জানান, শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়টি সমাধান হলেও লিখিত সমঝোতা না হওয়ায় কর্মবিরতি চলছে। এছাড়া বর্ধিত বেতন খনি কর্তৃপক্ষের মাধ্যমে পরিশোধ করতে হবে বলেও তারা দাবি করেন। কর্মকর্তা-কর্মচারীদের খনি ক্যাম্পাসে প্রবেশ এবং বের হতে বাধা দেওয়ার বিষয়টি স্বীকার করে তারা জানান, চাপ প্রয়োগ ছাড়া দাবি আদায় সম্ভব নয়। বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কামরুজ্জামান জানান, বেতন বৃদ্ধির দাবি মেনে নেওয়ার পরও শ্রমিকরা অযৌক্তিকভাবে কর্মবিরতি চালিয়ে যাচ্ছে। বর্ধিত বেতন খনি কর্তৃপক্ষের মাধ্যমে পরিশোধ করার ব্যাপারে এমডি বলেন, শ্রমিকরা যে প্রতিষ্ঠানের আওতায় চাকরি করছে সে প্রতিষ্ঠানই তাদের বেতন দেবে। খনি কর্তৃপক্ষের (বিসিএমসিএল) করার কিছু নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০০ ঘ.