২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে গণপিটুনিতে ডাকাতের মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলায় গ্রামবাসীর গণপিটুনিতে এক ডাকাতের মৃত্যু হয়েছে। ডাকাতের গুলিতে আহত হয়েছে ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2011, 08:20 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

চট্টগ্রাম, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের চকরিয়া উপজেলায় গ্রামবাসীর গণপিটুনিতে এক ডাকাতের মৃত্যু হয়েছে। ডাকাতের গুলিতে আহত হয়েছে ১০ জন। বুধবার প্রথম প্রহরে উপজেলার পূর্ব বড় দেউলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনর আলী (২৫) পার্শ্ববর্তী পশ্চিম বড় দেউলা গ্রামের ঈদ মনি এলাকার বাসিন্দা। চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রামের বাসিন্দা গরু ব্যবসায়ী মো. আলমগীরের বাড়িতে ডাকাতি করতে আসে ১০ সদস্যের একটি দল। গ্রামবাসী টের পেয়ে ডাকাতদের চার দিক থেকে ঘিরে ফেলে। "পালানোর সময় গ্রামবাসীর গণপিটুনিতে আনর ঘটনাস্থলেই মারা যায়। পালিয়ে যাওয়ার সময় অন্য সদস্যরা গুলি ছুঁড়লে আহত হয় ১০ জন।" আহতদের মধ্যে তিন জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল তৈলা প্র" মারমা জানান, হাসপাতালে চিকিৎসাধীন তিন জন হলেন আকবর হোসেন (৫৫) ও তার ছেলে মাসুম (২২) এবং কুতুব উদ্দিন (২৯)। পুলিশ জানায়, সকালে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, একটি কিরিচ ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আনরের লাশ চমেক হাসপাতাল মর্গে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/আরএ/১৪১৫ ঘ.