২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজাদপুরে গৃহবধূ হত্যা, গ্রেপ্তার ২

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় শ্বশুরবাড়ির লোকজন এক গৃহবধূকে পুড়িয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2011, 04:36 PM

Updated : 07 Jul 2022, 08:59 PM

সিরাজগঞ্জ, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় শ্বশুরবাড়ির লোকজন এক গৃহবধূকে পুড়িয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার বিকালে বাতিয়াগ্রামে এ ঘটনায় নিহত বেলী খাতুন (২০) ওই গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী। তাদের একটি মেয়ে রয়েছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ বেলী খাতুনের চাচা শ্বশুর আব্দুস সাত্তার ও ভাসুর জগলু আহম্মেদকে গ্রেপ্তার করেছে।

বেলীর বাবা ইউসুফ আলী সাংবাদিকদের বলেন, প্রায় তিন বছর আগে বেলীর সঙ্গে ৬৫ হাজার টাকা যৌতুকের বিনিময়ে আনোয়ার হোসেনের বিয়ে হয়।

বিয়ের পর আরো যৌতুক দাবি করে শ্বশুরবাড়ির লোকজন বেলীর উপর নির্যাতন করতে থাকে।

সোমবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে এ নিয়ে ঝগড়ার এক পর্যায়ে শ্বশুরের পরিবারের লোকজন বেলীর হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।

আশপাশের লোকজন এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে বেলীর মৃত্যু হয়।

শাহজাদপুর থানার ওসি জসিম উদ্দিন জানান, বেলীর বাবা আট জনের বিরুদ্ধে আদালতে একটি মামলা করেছেন।

ঘটনার পর থেকে অন্য আসামিরা পলাতক রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২১২ ঘ.