২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর এক্সপ্রেস লাইনচ্যুত, ৫ ঘণ্টা অচল

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় রংপুর এক্সপ্রেসের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়ে পাঁচঘণ্টা আটকে ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2011, 12:12 PM

Updated : 24 Aug 2022, 03:49 PM

টাঙ্গাইল, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় রংপুর এক্সপ্রেসের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়ে পাঁচঘণ্টা আটকে ছিল। মঙ্গলবার বেলা ১১টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। বিকাল ৪টা ৪৩ মিনিটে আবার রংপুরের উদ্দেশে ছেড়ে যায়। মহেড়া স্টেশন মাস্টার শামসুল আলম জানান, ঢাকা থেকে রংপুরগামী এই এক্সপ্রেস ট্রেনটি মহেড়া স্টেশনে থামার পর রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি সেটশন অতিক্রম করার কথা ছিল। কিন্তু লাইন ক্লিয়ার পেয়ে রংপুর এক্সপ্রেস চলে যাচ্ছিল। ওই সময়ই ট্রেনটিকে লাল সিগন্যাল দেখালে দ্রুত থামাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। বিকাল ৪টা ২৫ মিনিটে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ চালায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০০ ঘ.