২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে সংবাদপত্রে ছুটি তিন দিন

ঈদুল ফিতর উপলক্ষে তিন দিন ছুটি ঘোষণা করেছে নিউজ পেপার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2011, 11:13 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল ফিতর উপলক্ষে তিন দিন ছুটি ঘোষণা করেছে নিউজ পেপার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। মঙ্গলবার সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, সংবাদপত্রে ৩০ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর ঈদুল ফিতরের ছুটি থাকবে। তবে ১ সেপ্টেম্বর ঈদ হলে ২ সেপ্টেম্বরও ছুটি থাকবে। তিন দিন ছুটি থাকায় ৩১ অগাস্ট থেকে ২ সেপ্টেম্বর সংবাদপত্র প্রকাশিত হবে না। আর ১ সেপ্টেম্বর ঈদ হলে ৩ সেপ্টেম্বর সংবাদপত্র প্রকাশিত হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমইউএস/আরএ/১৭০৫ ঘ.