২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের বিচারের বিকল্প নেই: শওকত

যুদ্ধাপরাধীদের বিচার বর্তমান সরকারের প্রধান কাজ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2011, 03:58 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার বর্তমান সরকারের প্রধান কাজ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী। সোমবার পার্লামেন্ট মেম্বারস ক্লাবে জাতীয় শোক দিবসের মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের আলোচনা সভা, মিলাদ মাহফিল ও ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডেপুটি স্পিকার বলেন, "এ বিচারের মাধ্যমে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং বাংলাদেশ একটি আদর্শ রাষ্ট্রের মর্যাদা পাবে। রাজাকার ও আলবদর শূন্য বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষে তাদের বিচার হবেই হবে। এর কোনো বিকল্প নেই।" বঙ্গবন্ধুর খুনিদের খুঁজে বের করে ফাঁসির রায় কার্যকর করা সম্ভব হলেই কেবল তার আত্মা শান্তি পাবে বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান, প্রাক্তন ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মোশারফ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোর্শেদ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের মহাসচিব আব্দুস সামাদ পিন্টু, রেজাউল করিম রেজা, কবি ফজলুল হক, আলহাজ আমজাদ হোসেন এবং হাসানুজ্জামান হাসান বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/২১৪৮ ঘ.