২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

মৌলভীবাজার সদর উপজেলার লালাপুর গ্রাম থেকে সোমবার একটি হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2011, 03:49 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

মৌলভীবাজার, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজার সদর উপজেলার লালাপুর গ্রাম থেকে সোমবার একটি হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার হুমায়ুন মিয়ার (৪০) বাড়ি উপজেলার বলিয়ারবাঘ গ্রামে। তিনি সাহেদ হত্যা মামলার আসামি। এ নিয়ে সাহেদ হত্যায় জড়িত অভিযোগে দু'জন গ্রেপ্তার হলো। এর আগে পুতুল মিয়া নামে আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৩ জুলাই রাতে এই গ্রামের সাহেদ (২২) খুন হন। পরদিন মৌলভীবাজার সদর মডেল থানায় অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়। র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মনজুর আহমদ সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হুমায়ুন মিয়া তার সহযোগীদের নিয়ে সাহেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে জবাই করে হত্যা করে। এরপর সাহেদের একটি মোবাইল ফোন সেট, একটি ¯¦র্ণের চেইন ও নগদ ১৮ হাজার টাকা নিয়ে যায়। এ হত্যা মামলায় গ্রেপ্তার পুতুল মিয়া ইতোমধ্যে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। তাতে সাহেদ হত্যাকা-ে হুমায়ুন জড়িত থাকার কথা জানানো হয়। গ্রেপ্তার হুমায়ুনকে মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চরছে বলে র‌্যাব কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৭ ঘ.