২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে শিশু ধর্ষণ, গ্রেপ্তার ১

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চা বাগানে সোমবার এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2011, 02:32 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

মৌলভীবাজার, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চা বাগানে সোমবার এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের অভিযোগে পুলিশ লালু সবর (৩৮) নামে এক দোকানদারকে গ্রেপ্তার করেছে। শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিক কলোনি থেকে শিশুটি লালুর দোকানে কিছু জিনিস কিনতে যায়। একা পেয়ে লালু কৌশলে শিশুটিকে দোকানের পেছনে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে লোকজন এসে তাকে উদ্ধার করে চা বাগানের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। এসআই আরো জানান, শিশুটির বাবার অভিযোগ পেয়ে পুলিশ বিকাল ৩টায় বাগান থেকে লালুকে গ্রেপ্তার করে। এ ঘটনায় লালুর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ডাক্তারী পরীক্ষার জন্য শিশুটিকে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান এসআই মনিরুজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০১৭ ঘ.