২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বোর্ডে ১৩ হাজার খাতা পুনঃনিরীক্ষণের আবেদন

এইচএসসি পরীক্ষায় কাক্সিক্ষত ফল না হওয়ায় ১৩ হাজার খাতা পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2011, 11:22 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

চট্টগ্রাম, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচএসসি পরীক্ষায় কাক্সিক্ষত ফল না হওয়ায় ১৩ হাজার খাতা পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে। এসব খাতা বিভিন্ন কলেজের প্রধান নিরীক্ষকদের দিয়ে পুনঃনিরীক্ষণ শেষে ১১ বা ১২ সেপ্টেম্বর ফল ঘোষণা করা হবে বলে জানান চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড.পীযুষ দত্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোমবার তিনি বলেন, রাষ্ট্রায়াত্ত মোবাইল অপারেটর টেলিটকের মাধ্যমে ২৯ জুলাই থেকে ১২ অগাস্ট পর্যন্ত ১২ হাজার ৯০১টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়ে। টেলিটক কর্তৃপক্ষের কাছ থেকে আবেদনপত্রগুলো নেওয়ার পর নিরীক্ষকদের মাঝে বণ্টন শুরু হয়েছে বলে জানান তিনি। গত ২৭ জুলাই এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষায় ৪৮ হাজার ১৯১ জন্য পরীক্ষায় অংশ নিয়ে ৩৩ হাজার ৯৩১ জন উত্তীর্ণ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/আরএ/১৭১৯ ঘ.