২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে শুল্ক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি মামলা

সম্পদ অর্জনের তথ্য গোপন করার অভিযোগে এক শুল্ক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2011, 06:10 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

বরিশাল, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পদ অর্জনের তথ্য গোপন করার অভিযোগে এক শুল্ক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। শনিবার সন্ধ্যায় কোতয়ালি মডেল থানায় মামলাটি করেন বরিশাল দুদকের সহকারী পরিচালক এমএইচ রহমতউল্লাহ। আসামি কাস্টমস, এক্সইজ অ্যান্ড ভ্যাট'র সুপারিনটেনডেন্ট মো. শাহাদাত হোসেন বরিশাল নগরীর প্যারারা রোডের বাসিন্দা। মামলার নথি থেকে জানা যায়, অবৈধ সম্পদ অর্জনের ব্যাপারে এক ব্যক্তি অভিযোগ করলে দুদক ২০০৯ সালে বিষয়টি তদন্ত করে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপর একই বছরের ২ জুলাই তাকে সম্পদ বিবরণী দেওয়ার নোটিশ দেয় দুদক। সম্পদ বিবরণীতে শাহাদাত হোসেন তথ্য গোপন করেন বলে মামলায় অভিযোগ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৫ ঘ.