সিলেট, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পদের লোভে সিলেটে এক ব্যক্তি সহযোগীদের নিয়ে বাবাকে খুন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত ১৭ জুলাই রাতে নগরীর মিরবক্সটোলার নিজ বাসা থেকে নিঁখোজ হন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শামসুল ইসলাম চৌধুরী।
তাকে হত্যার অভিযোগে বৃহস্পতিবার ও শুক্রবার তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার দুপুরে র্যাব-৯-এর এক সংবাদ সম্মেলনে জানানো হয়, শামসুল ইসলামের ছেলে মাসউদ চৌধুরী মুন্না চার সহযোগীকে নিয়ে তাকে খুন করেছে।
তিন সহযোগীকে গ্রেপ্তার করা হলেও মাসউদ ও এক সহযোগী জাহের আলী পলাতক রয়েছে।
র্যাব-৯ এর উপ-অধিনায়ক মেজর আব্দুল্লাহ ইবনে জায়েদ সাংবাদিকদের জানান, সম্পত্তির লোভেই নিজের ছেলে মাসউদ এ হত্যাকা- ঘটিয়েছে বলে গ্রেপ্তারকৃতরা জানায়।
গ্রেপ্তার হয়েছে সুনামগঞ্জের দোয়রাবাজার এলাকার মো. বোরহান (৩০), ইসমাইল হোসেন (২৪) এবং ছাতকের বাইলী গ্রামের মো. আনসার আলী (২৫)।
তারা হত্যাকা-ের কথা স্বীকার করেছে বলে র্যাব জানায়।
সাংবাদিকদের সামনে হাজির করলে গ্রেপ্তারকৃতরা জানায়, আনসার ও জাহের ১৯ জুলাই রাতে মুন্নার বাড়িতে খুনের পরিকল্পনা করে। তারপর সবাই মিলে কিল-ঘুষি ও ইনজেকশন দিয়ে তাকে হত্যা করে ছাতকের আন্দারগা এলাকায় সুরমা নদীতে লাশ ফেলে দেয়।
কোতয়ালি থানর ওসি খন্দকার নওরোজ আহমদ জানান, গ্রেপ্তারদের থানায় হস্তান্তর করেছে র্যাব।
তিনি বলেন, শামসুল ইসলাম নিখোঁজ হওয়ার পরদিন ছোট ছেলে মাসউদ চৌধুরী মুন্না কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। কিন্তু ২২ জুলাই থেকে তিনিও নিখোঁজ হন। পরে মুন্নার বড়ভাই মাহমুদ আহমদ চৌধুরী একটি মামলা দায়ের করেন।
ওসি আরো বলেন, ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২২৫৪ ঘ.
bdnews24