মৌলভীবাজার, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জেরে মৌলভীবাজার সদর উপজেলায় চাচার কোদালের কোপে ভাতিজার মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকালে বধ্যগাতি গ্রামের ইদন মিয়া তার ভাতিজা মজিদ মিয়াকে (৩৫) কোদাল দিয়ে কোপ দেন।
শনিবার দুপুরে সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে মজিদ মিয়ার মৃত্যু হয়।
মৌলভীবাজার মডেল থানার ওসি অমুল্য কুমার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমির আইল নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ইদন মিয়া কোদাল দিয়ে মজিদকে কোপ দেন। সঙ্গে সঙ্গে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৭ ঘ.
bdnews24