রাজবাড়ী, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হবিবর রহমান হবি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে বানিবহ বাজারের কালিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসীর বরাত দিয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, দুপুর ৩টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলে জেলা শহরে আসার পথে বিপরীতমুখী একটি নসিমন সজোড়ে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
তাকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতাল এবং পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর নেওয়া হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩৭ ঘ.
bdnews24