২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোয়ালমারী-আলফাডাঙ্গা বাস চলছে

সড়ক সংস্কারের দাবিতে চার দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার বিকাল থেকে ফরিদপুর-আলফাডাঙ্গা রুটে বাস চলাচল পুনরায় শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2011, 12:17 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ফরিদপুর, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক সংস্কারের দাবিতে চার দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার বিকাল থেকে ফরিদপুর-আলফাডাঙ্গা রুটে বাস চলাচল পুনরায় শুরু হয়েছে। ফরিদপুর বাস মালিক গ্র"পের সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম সিদ্দিকী সাংবাদিকদের বলেন, "ঈদ সামনে রেখে মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে আমরা শ্রমিকদের বাস চালাতে রাজি করিয়েছি।" গত রোববার থেকে ওই রুটে লোকাল বাস চলাচল বন্ধ ছিলো। সড়ক ও জনপথ বিভাগের ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী সন্তোষ কুমার রায় বলেন, ওই সড়কের গর্ত ও খানাখন্দকগুলো ইট-বালি দিয়ে ভরাট করার কাজ শেষ হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮১৬ ঘ.