ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদের চুক্তিতে নিয়োগের মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বৃহস্পতিবার নিয়োগের মেয়াদ বাড়ানো হয়।
আগামী ১০ নভেম্বর অথবা কাজে যোগ দেওয়ার দিন থেকে তার মেয়াদ বৃদ্ধির আদেশ কার্যকর হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৬০০ ঘ.
bdnews24