২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

নগরীর হালিশহর থানাধীন আর্টিলারি সংলগ্ন বেড়িবাঁধ থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2011, 01:04 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

চট্টগ্রাম, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর হালিশহর থানাধীন আর্টিলারি সংলগ্ন বেড়িবাঁধ থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকাল সাড়ে ৩টার ওই নারীর (৩০) লাশ উদ্ধার করা হয়। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার (এসি) তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে বেড়িবাঁধ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের গলা ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পরনে রয়েছে বোরখা, ম্যাক্সি ও ওড়না। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে বাইরে কোথাও খুন করে লাশ বেড়িবাঁধ এলাকায় ফেলে দেওয়া হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/১৯০১ ঘ.