খুলনা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারকের পদ খালি, তাই নিষ্পত্তি হয়নি ছয় বছর আগে সারাদেশে সিরিজ বোমা হামলার ঘটনায় খুলনার আদালতে থাকা মামলাগুলো। কবে নাগাদ বহুল আলোচিত এ মামলার বিচার সম্পন্ন হবে সে বিষয়ে নিশ্চিত কিছু বলতে পারছেন না সংশ্লিষ্টরা।
এ ঘটনায় করা মামলা চারটির মধ্যে তিনটি বর্তমানে বিচারাধীন রয়েছে যুগ্ম জেলা জজ চতুর্থ আদালতে। এ আদালতের বিচারকের পদটি প্রায় এক বছর ধরে শূন্য।
বর্তমানে জেলার সহকারী জজ মো. রফিকুল ইসলাম এ আদালতের দায়িত্বে রয়েছেন। মামলা তিনটির সাক্ষ্যগ্রহণ এখনো শেষ হয়নি।
বিচার প্রক্রিয়ার বিলম্বিত হওয়ার বিষয়ে পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট কাজী আবু শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংশ্লিষ্ট আদালতে বিচারক পদটি দীর্ঘদিন শূন্য থাকায় জেএমবির বোমা বিস্ফোরণ মামলার বিচার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। বিষয়টি সরকারের আইন মন্ত্রণালয়ে জানানো হয়েছে।"
বিচারকের শূন্য পদ খুব শিগগিরই পূরণ করা হবে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আশ্বাস পাওয়া গেছে বলে জানান তিনি।
বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে ২০০৫ সালের ১৭ অগাস্ট দেশের ৬৩ জেলার ৬৩৪টি স্থানে একসঙ্গে বোমা হামলা চালানো হয়। জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) জঙ্গিরা এ বোমা হামলার দায় স্বীকার করে। জঙ্গি সংগঠনটিকে পরে নিষিদ্ধ করা হয়।
সেদিন খুলনা মহানগরী ও জেলার ১০টি স্থানে বোমা ফাটে। এ ঘটনায় দুটি শিশুসহ বেশ কয়েকজন আহত হয়।
বোমা ফাটে খুলনা মহানগরীর সদর থানা এলাকার মুখ্য মহানগর হাকিমের এজলাসের সামনে, এজি পেনশন অফিসের পেছনে, ডাকবাংলা জামে মসজিদের পাশে ও রূপসা সরকারি প্রাইমারী স্কুল এলাকায়, দৌলতপুর থানা এলাকার বিএল কলেজের পূর্ব পাশে ও সরকারি শিশু সদন সংলগ্ন এলাকায়, সোনাডাঙ্গা থানা এলাকার কেডিএ নিউ মার্কেটের দোতলার সিঁড়িঘরে ও লতিফ ফিলিং স্টেশনের পাশে এবং বটিয়াঘাটা থানা এলাকার খুলনা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশে ও বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র হলের সামনে।
পুলিশ ঘটনাস্থল থেকে বোমার স্পি
bdnews24