হবিগঞ্জ, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সালিশে সমাজচ্যুত হয়ে ফেরদৌসী বেগমের সন্তানসহ আত্মহননের ঘটনায় মামলা করেছে পুলিশ।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান, মঙ্গলবার বিকেলে এ মামলা হয়েছে।
নাম উল্লেখ না করে 'সালিশকারীদের' এ মামলায় আসামি করা হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, "ফেরদৌসীকে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াছিনুল হক বাদি হয়ে এ মামলা করেন।"
সোমবার চার সন্তানকে নিয়ে হবিগঞ্জে ট্রেনের নিচে ঝাঁপ দেন ফেরদৌসী। এতে তিনি ও দুই সন্তান মারা যান। আহত হন অন্য দুই সন্তান। গ্রাম্য সালিশে সমাজ্যচ্যুত হওয়ার সিদ্ধান্তের পরই ফেরদৌসী সন্তানসহ ট্রেনে ঝাঁপ দেন বলে স্থানীয়রা জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২২৪৪ ঘ.
bdnews24