ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নারী সহায়তা ও তদন্ত বিভাগের জন্য 'হেল্প লাইন' স্থাপনে সহায়তা দিবে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। সহিংসতার শিকার নারীরা এই হেল্প লাইনের মাধ্যমে পুলিশের সহায়তা চাইতে পারবেন।
মঙ্গলবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
গ্রামীণফোনের কর্পোরেট কমিউনিকেশন অফিসার কাজি মনিরুল কবির ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) আবদুল জলিলের হাতে সংযোগসহ হ্যান্ডসেট তুলে দেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারী সহায়তা ও তদন্ত বিভাগের প্রধান রোখফার সুলতানা খানম, গ্রামীণফোনের পাবলিক রিলেশন্স অফিসার মো. হাসান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমইউএস/এএল/২২১৭ ঘ.
bdnews24