২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ঢাকায় আন্তর্জাতিক সংস্কৃতি সম্মেলন হবে'

প্রথমবারের মতো কালচারাল ডাইভারসিটি ফোরাম অন এশিয়া প্যাসিফিকের সম্মেলন আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2011, 04:20 PM

Updated : 24 Aug 2022, 03:46 PM

ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথমবারের মতো কালচারাল ডাইভারসিটি ফোরাম অন এশিয়া প্যাসিফিকের সম্মেলন আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২১ থেকে ২৩ ফেব্র"য়ারি অনুষ্ঠেয় তিন দিনের এ সম্মেলনে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৪৪টি দেশকে আমন্ত্রণ জানানো হবে বলে মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কোর প্রস্তাবে সাড়া দিয়ে এ সম্মেলন আয়োজন করছে বাংলাদেশ। অর্থ মন্ত্রণালয়ে এ বিষয়ক এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, "সম্মেলনের মূল উদ্দেশ্য হবে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সাংস্কৃতিক আদান