২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইপিজেডে জুতা কারখানায় আগুন

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) একটি জুতা কারখানা আগুনে পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2011, 03:41 PM

Updated : 24 Aug 2022, 03:46 PM

চট্টগ্রাম, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) একটি জুতা কারখানা আগুনে পুড়ে গেছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে সিইপিজেডের তিন নম্বর রোডের তিন নম্বর সেক্টরের ইয়ংওয়ান গ্র"পের মালিকানাধীন 'ইয়ংওয়ান স্পোর্টস সু লিমিটেডের' দ্বিতীয় তলায় আগুন লাগে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৬টার দিকে ওই কোম্পানির দ্বিতীয় তলার মূল সুইচ বোর্ডে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ওই তলার বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেলেও অন্যান্য মালামালের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/এএল/২১৩১ ঘ.