নোয়াখালী, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল খালেককে মঙ্গলবার সন্ধ্যায় ছেড়ে দিয়েছে জলদস্যুরা।
খালেকের ছেলে নুরউদ্দিন চৌধুরী তার বাবার ফেরত আসার খবর নিশ্চিত করেন। দস্যুরা খালেককে পিটিয়ে আহত করেছে বলে জানান তিনি।
হাতিয়া থানার ওসি সুভাষ পাল বিডিনিউজ টোয়েন্টিচফোর ডটকমকে জানান, পুলিশের তৎপরতায় দস্যুরা খালেক মেম্বারকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে।
জলদস্যু নিজাম বাহিনীর সদস্যরা সোমবার ভোরে জনতা বাজার সংলগ্ন নিজ বাড়ি থেকে খালেক মেম্বারকে অপহরণ করে। সেখান থেকে জাহাইজ্যার চরে তাদের অস্তানায় নিয়ে যাওয়ার সময় মামুনের খালে পুলিশের সাথে দস্যুদের বন্দুকযুদ্ধ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/২১০৫ ঘ.
bdnews24