ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক হওয়ার এক মাসের মাথায় মঙ্গলবার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. শাহজাহান।
ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার মোজাম্মেল হক মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিচালনা পর্ষদের সভায় জ্যেষ্ঠতার ভিত্তিতে তাকে (শাহজাহান) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক করার সিদ্ধান্ত হয়। এর আগে তাকে পদোন্নতি দিয়ে উপ ব্যবস্থাপনা পরিচালক করা হয়।"
ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নুরজাহান বেগম অবসর প্রস্তুতিকালীন ছুটিতে যাওয়ায় মো. শাহজাহানকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি।
গত বছর ডিসেম্বরে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইউনূসের বিরুদ্ধে তহবিল স্থানান্তরের অভিযোগ ওঠার পর ব্যাংকের পক্ষে টেলিভিশনে বক্তব্য দিয়ে পরিচিতি পান শাহজাহান।
বাংলাদেশ ব্যাংক গত ২ মার্চ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ইউনূসকে অব্যাহতি দিলে শাহজাহান তখনও ইউনূসের পক্ষে জোরালো অবস্থান নেন।
বাংলাদেশ ব্যাংকের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে গেলেও আইনি লড়াইয়ে হেরে যান নোবেল বিজয়ী ইউনূস। এরপর গত ১২ মে নুরজাহান বেগমকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দিয়ে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে 'ইস্তফা' দেন ইউনূস।
তার ইস্তফার পর গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছিল, নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের জন্য একটি সার্চ কমিটি করা হবে।
এ বিষয়ে মোজাম্মেল হক বলেন, "আমরা আগে ব্যাংককে স্থিতিশীল করতে চাচ্ছি। সিলেকশন কমিটি করে পরবর্তীতে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হবে।"
গত বছরের ডিসেম্বরের শুরুতে নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে 'ক্ষুদ্র ঋণের ফাঁদে' শীর্ষক একটি প্রামাণ্যচিত্র স
bdnews24