নারায়ণগঞ্জ, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনা নদী ও কাঁচপুর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ১২ ঁঁজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটি ইঞ্জিন চালিত ট্রলারসহ ডাকাতির নানা সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।
সোমবার রাত ও মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। তাদের কাছ থেকে পাঁচটি ছোরা, দুটি চাকু, একটি তালা ভাঙ্গার যন্ত্র উদ্ধার করা হয়েছে বলে সোনারগাঁও থানার ওসি মো. ইউনুস আলী জানিয়েছেন।
তিনি সাংবাদিকদের বলেন, "সোমবার গভীর রাতে উপজেলার মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এসময় ইঞ্জিন চালিত একটি ট্রলারে তল্লাশি চালিয়ে ১১ জন নৌ ডাকাতকে গ্রেপ্তার করা হয়।"
অন্যদিকে মঙ্গলবার ভোরে উপজেলার কাচঁপুর বঙ্গাল এলাকা থেকে দুটি ছোরাসহ আল আমিনকে অন্য এক জনকে গ্রেপ্তার করা বলে জানান তিনি।
ওসি বলেন, এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়ৈন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৯২৬ ঘ.
bdnews24