মাগুরা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্র মামলায় দুই যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে মাগুরার একটি আদালত।
মঙ্গলবার আসামিদের উপস্থিতিতে স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-৩ এর বিচারক আব্দুস সালাম খান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মুকুল হোসেন (৩০) ও ঝালকাঠির নলছিটি উপজেলার সৈলাবুনিয়া গ্রামের মোহম্মদ হোসেন (২৮)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রতন কুমার মিত্র মামলার বিবরণ দিয়ে জানান, ২০০৯ সালের ২ অগাস্ট শহরের ঢাকা রোড এলাকার সৈকত হোটেলের সামনে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মুকুল ও মোহম্মদ হোসেনের পায়ে বাঁধা অবস্থায় দুটি দেশি শুটারগান উদ্ধার করে।
এ ঘটনায় পুলিশ ওইদিনই মাগুরা সদর থানায় অস্ত্র আইনে মামলা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৬০১ ঘ.
bdnews24